শার্শার উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শার উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত ছবি: খবরপত্র
শার্শার উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত ছবি: খবরপত্র

শার্শার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন এর ধানের শীষের লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ শে জানুয়ারী ২০২৬) দুপুর আড়াই টার সময় উলাশী ইউনিয়ন এর পানবুড়ি গ্রামে লিফলেট বিতরণ ও বিকাল সাড়ে ৪ টার সময় রামপুর গ্রামে,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত নির্বাচনী প্রচারণা সভা শুরু হয়। 

 

এসময় শার্শা ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রতীকের হয়ে উলাশী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী। 

এতে, সাধারণ ভোটার ও তরুন প্রজন্মের হাসিমুখে এই লিফলেট গ্রহণ করেন, এবং নুরুজ্জামান লিটনের ধানের শীষে ভোট দেবেন ও নুরুজ্জামান লিটন একজন ভালো মানুষ তাই আমরা উলাশী ইউনিয়ন বাশি তাকে ভোট দিয়ে বিজয় করবো।

 

নির্বাচনী প্রচারণা সভার প্রধান অতিথি আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরার সাথে সাথে এদেশের মানুষের মনে শান্তি ফিরেছে,দীর্ঘ ১৭ বছর পর এ দেশে ভোট হতে যাচ্ছে,তাই এ দেশের সাধারণ মানুষের শান্তিরক্ষাতে ও তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হলে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই কে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

আর একটা কথা জামাত ইসলামের নেতা কর্মীরা গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছেন যে তাদেরকে ভোট দিলে বেহেস্তের টিকিট দেবে। আপনারাই বলুন তারা কি বেহেস্তের মালিক, 

বেহেশত ও দোজখের মালিক এক মাত্র আল্লাহতালা,তাহলে তারা কিভাবে মানুষকে বেহেশতের টিকেট দেয়? বেহেস্তে যেতে হলে আপনাকে একজন সঠিক মুসলমান হতে হবে,

তাহলে আপনি বেহেশতে যাবেন, আর এদেশে প্রথম রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইন পাশ করেছিলেন। তাহলে বলেন জামাত ইসলাম এ পর্যন্ত কি করেছে আপনাদের কোন বিপদে আপদে পাসে থেকেছেন না কোন এলাকার উন্নয়ন করেছেন।

তিনি আরও বলেন, আমাদের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই একজন ভালো মানুষ ভদ্র মানুষ তিনি একজন ব্যবসায়ীক, তার ভিতরে কোন অহংকার নাই,তাই তার কাছে কনো দরকারে গেলে কনো অসম্মান হবেন না। তাই 

তার ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এবং আমি শহীদ কথা দিচ্ছি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই ইউনিয়নের কোন ব্যক্তি নির্যাতিত হবেন না। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির ,সহ সভাপতি মোঃ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।

এছাড়াও যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

বিষয়:

বিএনপি
এলাকার খবর

সম্পর্কিত