বেনাপোল বন্দরের শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময়

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বেনাপোল বন্দরের শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় ছবি: খবরপত্র
বেনাপোল বন্দরের শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় ছবি: খবরপত্র

যশোরের শার্শা উপজেলার ৮৫ যশোর-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটন বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি শ্রমিকদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫)-এর মিটিং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীর উপস্থিতিতে নুরুজ্জামান লিটন সাধারণ শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

 

সভায় বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, নির্বাচনে জয়ী হলে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি শার্শা উপজেলাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

 

তিনি শ্রমিকদের উদ্দেশে আরও বলেন, জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও তাদের অধিকার ফিরে পেতে নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এসময় তিনি উপস্থিত শ্রমিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আবুল কাশেম, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

বিষয়:

বিএনপি
এলাকার খবর

সম্পর্কিত