শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান ছবি: খবরপত্র
শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান ছবি: খবরপত্র

ঢাকা–৮ আসনের ইনকিলাব পার্টির মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর ওপর নৃশংসভাবে গুলি বর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরের শার্শা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে শার্শা উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শার্শা উপজেলা পার্টি অফিস থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর ওপর এই হামলা কোনো ব্যক্তিবিশেষের ওপর নয়, বরং গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও প্রতিবাদী কণ্ঠের ওপর সরাসরি আঘাত। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে উল্লেখ করে তারা বলেন, অপরাধীরা প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে হামলা চালালেও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বখতিয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সাইফুল আলম পিন্টু, আসাদুজ্জামান আসাদ, মুনতাসীম আজিম সাগর, আরঙ্গজেব, জনি হায়দার, মির্জা পিন্টু জিয়া, জিয়া বিশ্বাস, ছাত্রদলের জেলা নেতা মেহেদী সাওন, বিপ্লব হোসেন, রিয়ালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে আহত জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত