বাগআঁচড়ায় মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বাগআঁচড়ায় মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও লিফলেট বিতরণ কলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ছবি: খবরপত্র
বাগআঁচড়ায় মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও লিফলেট বিতরণ কলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ছবি: খবরপত্র

যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জননেতা মফিকুল হাসান তৃপ্তি মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা শোনেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে তিনি বলেন, “এলাকার মানুষের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য। আগামী দিনে শার্শার প্রতিটি মানুষের পাশে থাকব। বিপদ-আপদে যেন আপনাদের আমাকে কাছে পান—সেই চেষ্টা থাকবে সবসময়।” তিনি বিশেষ করে নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সেবা প্রাপ্তির সুযোগ তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মসূচিতে শার্শা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় তৃপ্তি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি দোয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা আমাদের সবার প্রার্থনা। তিনি যেন আবারো আমাদের মাঝে ফিরে এসে এই দেশের হাল ধরতে পারেন—সেজন্য সবার কাছে দোয়া চাই।”

স্থানীয় ভোটাররা তৃপ্তির এই গণসংযোগকে আগামী নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন। শার্শার রাজনৈতিক ময়দানে এই কর্মসূচি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে স্থানীয়রা মনে করছেন।

এলাকার খবর

সম্পর্কিত